বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

চার কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ, দুটি হবে শহীদ জিয়ার নামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত

দেশের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর মধ্যে পিরোজপুর ও ভোলার দুটি কলেজের নতুন নাম বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে রাখা হচ্ছে। পাশাপাশি আরও দুটি কলেজের নামেও পরিবর্তন আনা হচ্ছে।

সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা পৃথক চারটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের পাঠানো চিঠি অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ। একইভাবে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ-এর নাম পরিবর্তন করে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ রাখা হবে।

এ ছাড়া হবিগঞ্জের মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ-এর নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ এবং কিশোরগঞ্জের আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ-এর নতুন নাম আয়েশা ছিদ্দিক মডেল কলেজ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।

Link copied!