সোমবার ২৯, জুন ২০২৬

সোমবার ২৯, জুন ২০২৬ -- : -- --

৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:২৬ পিএম

ফাইল ফটো

৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষা থেকে চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট ১ হাজার ৫২১ জন। আজ (২৮ জুন) রোববার  পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেয়া হয়েছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়। মৌখিক পরীক্ষা শেষে ৩ হাজার ৬৩১ জনের মধ্যে ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেয়া হলো।

সূত্র : ইউএনবি

Link copied!