বুধবার ০১, জুলাই ২০২৬

বুধবার ০১, জুলাই ২০২৬ -- : -- --

বাংলাদেশিদের জন্য চীনে সম্পূর্ণ ফ্রি উচ্চশিক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১০:৩৪ এএম

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য চীনে সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) করার সুযোগ দিচ্ছে বেইজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।

সিনহুয়া ইউনিভার্সিটি সম্পর্কে

১৯১১ সালে প্রতিষ্ঠিত বেইজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি চীনের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে এর একাডেমিক সুনাম রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ২০টি স্কুল ও ৫৭টি বিভাগ রয়েছে, যেখানে বিজ্ঞান, প্রকৌশল, কলা ও সাহিত্য, সমাজবিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পান।

স্কলারশিপে যা যা সুবিধা মিলবে

  • সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে।
  • যাওয়া-আসার বিমান ভাড়া প্রদান করা হবে।
  • থাকা, খাওয়া ও অন্যান্য দৈনন্দিন ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি।
  • বই ও শিক্ষা-সামগ্রী কেনার জন্য আলাদা ভাতা।
  • স্বাস্থ্যবিমার সুবিধা।
  • নির্ধারিত ভ্রমণ ভাতা।

আবেদনকারীদের অবশ্যই নিচের শর্তগুলো পূরণ করতে হবে

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রি থাকতে হবে।
  • ১ আগস্ট ২০২৭ তারিখ অনুযায়ী বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম হতে হবে।
  • নেতৃত্ব দেওয়ার সক্ষমতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

গ্রহণযোগ্য ইংরেজি ভাষা দক্ষতার ন্যূনতম স্কোর:

  • TOEFL iBT: ১০০
  • IELTS: ৭.০
  • Cambridge English Advanced (C1) বা Cambridge English Proficiency (C2): ন্যূনতম ১৮৫

প্রয়োজনীয় কাগজপত্র

  • হালনাগাদ জীবনবৃত্তান্ত
  • অনলাইনে পূরণ করা আবেদনপত্র
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • তিনটি রেফারেন্স লেটার
  • IELTS বা সমমানের ইংরেজি দক্ষতার পরীক্ষার স্কোর
  • স্টেটমেন্ট অব পারপাস
  • লিডারশিপ এসে
  • অন্যান্য প্রাসঙ্গিক নথি (যদি থাকে)
  • আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সেখানে স্কলারশিপের বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬।

Link copied!