নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম
শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --
নোবিপ্রবির ৭০তম রিজেন্ট বোর্ড সভা অনুষ্ঠিত। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সভার শুরুতে রিজেন্ট বোর্ডের সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সদস্যদের অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন, মানসম্মত শিক্ষা এবং গবেষণার উৎকর্ষ অর্জনে রিজেন্ট বোর্ডের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের নবনিযুক্ত সদস্য নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এবং লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রিজেন্ট বোর্ডের সদস্যরা নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে অভিনন্দন জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ রিজেন্ট বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।