শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা গড়তে কম্পিউটার প্রশিক্ষণের ওপর জোর

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা গড়তে কম্পিউটার প্রশিক্ষণের ওপর জোর

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ইউএনও জাহিদ বিন কাশেম বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তরুণ-তরুণীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 
Link copied!