শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলএইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন এবং পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালিগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ সেবামূলক কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস. এম. তাজকিন মেহেদী তাজ, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসাইন, সহ-সভাপতি কাইয়ুম রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ওসমান জীবন।

এ সময় উপস্থিত ছিলেন কুশুলিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাসিম, কলেজ ছাত্রদল নেতা মো. মামুন হোসেন, কাজী আলাউদ্দীন কলেজ ছাত্রদলের মো. ফিরোজ হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রদলের মো. তামিম হোসেনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Link copied!