শুক্রবার ১৭, জুলাই ২০২৬

শুক্রবার ১৭, জুলাই ২০২৬ -- : -- --

বাউবির যেসব প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৭:০৬ এএম

ফাইল ফটো

প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিতব্য বাংলা-১ম পত্র (HSC 1851) এবং বাংলা-২য় পত্র (HSC 2851) পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বাউবির বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে।

স্থগিতকৃত অন্যান্য প্রোগ্রামের পরীক্ষাসমূহ হলো,
MA and MSS (Preliminary) Programme: Term-242 (২য় সেমিস্টার) এর পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)।
বিএজিএড (B.Ag.Ed) Programme: ২৫২ টার্ম (জুলাই–ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)।
মাস্টার অব এডুকেশন (M.Ed) পরীক্ষা-২০২৫: ২৫২ টার্মের ১ম ও ২য় সেমিস্টারের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)।
BBA Programme: 241 Term-এর ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ থেকে ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

Link copied!