বুধবার ১৫, জুলাই ২০২৬

বুধবার ১৫, জুলাই ২০২৬ -- : -- --

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল,সিলেট শিক্ষা বোর্ডের ৪ শিক্ষককে শোকজ

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:০১ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতি পাওয়ার ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা সিলেট শিক্ষা বোর্ডের চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বোর্ড।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন,শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, মুরারী চাঁদ (এমসি) কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

নোটিশে উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি ও অসঙ্গতি ছিল। এর ফলে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েন।

বোর্ডের ভাষ্য অনুযায়ী, প্রশ্নপত্র পরিশোধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে এমন ত্রুটি থেকে যাওয়া দায়িত্বহীনতা ও পেশাগত অবহেলার শামিল। এতে সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কেন সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!