মঙ্গলবার ২৩, জুন ২০২৬

মঙ্গলবার ২৩, জুন ২০২৬ -- : -- --

ইউআইটিএসে রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৮:১১ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে আজ (২১ জুন, ২০২৬) রবিবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে বসন্তকালীন সেমিস্টার ২০২৬-এর প্রতিটি বিভাগ থেকে বাছাই করে মোট ত্রিশ জন মেধাবী শিক্ষার্থীদের রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি প্রদান করা হয়। 

ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল এর অধীনে প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও বৃত্তি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

উপাচার্য বৃত্তি প্রদানের জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছো জানান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগানোর আহ্বান জানান। 

বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং নাত-এ-রাসূল (সাঃ) পরিবেশন এর মধ্য দিয়ে।
 
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন অফিস প্রধানগণ এবং কর্মকর্তা-কর্মচারীসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

Link copied!