বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে চালককে বেঁধে সিএনজি ছিনতাই

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:২৯ এএম

প্রতীকী ছবি

মৌলভীবাজার সদর উপজেলায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালককে বেঁধে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (রাত) সদর উপজেলার উত্তরভাগ বাদ এলাকায় সংঘটিত এ ঘটনায় চালকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ ভাড়া করেন। তারা উত্তরভাগ বাদ এলাকায় যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া নেন।

Gemini_Generated_Image_nnjzzgnnjzzgnnjz.png
চালক

পরে নির্জন এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে চালকের হাত-পা বেঁধে তাকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। কিছু সময় পর স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী চালকের সাথে কথা বলেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

তিনি আরও জানান, "ভুক্তভোগী চালক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।"

এদিকে, সাম্প্রতিক এ ঘটনার পর স্থানীয় সিএনজি চালকদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চালক নেতারা রাতের বেলায় নির্জন এলাকায় রিজার্ভ যাত্রী বহনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Link copied!