বুধবার ১৭, জুন ২০২৬

বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে ফিন্যান্সিয়াল রুলস এন্ড রেগুলেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের ইন্ডিপেন্ডেন্ট ও কোলাবোরেশন প্রকল্পের প্রকল্প পরিচালকদের (শিক্ষক) জন্য ‘ফিন্যান্সিয়াল রুলস এন্ড রেগুলেশন অব পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০২৫’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত অনুষ্ঠানের

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র উপ-পরিচালক মো. শাহজাহান মন্ডল।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা এবং সঠিক ক্রয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে পিপিএ-২০০৬ ও পিপিআর-২০২৫ বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত জরুরী। আর্থিক ব্যবস্থাপনা ও সরকারি ক্রয় সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী প্রকল্প পরিচালকগণ বিশেষ করে যারা নতুন তারা গবেষণা প্রকল্পের অর্থ ব্যবহারের ক্ষেত্রে আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে ভূমিকা রাখবেন। পরিশেষে, ভিসি মহোদয় এই আয়োজনের জন্য আইআরটি’র সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের ইন্ডিপেন্ডেন্ট ও কোলাবোরেশন প্রকল্পের ১৪০ প্রকল্প পরিচালক অংশগ্রহণ করেন। 

Link copied!