মাভাবিপ্রবি থেকে সাব্বির রহমান
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০২:২৯ পিএম
বুধবার ১৭, জুন ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মার্জিয়া নূর অর্ণ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এনভাইরোনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. সাজিদ আল হাসান।
সোমবার (১৫ই জুন) সাবেক সভাপতি মো. মহসিন আহমেদ ও মডারেটর অধ্যাপক ড. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শিহাব উদ্দিন, আবু হানজালা মেরিন, এস এম নাসিমুল হাসান।
যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইনজামামুল হক জয়, মো. হাবিবুর রহমান, সৌমিতা দাস, মোছা. মেহেরুন নেসা
অর্গানাইজিং সেক্রেটারি হলেন ইসমত জাহান ফাতেমা, আবু সাঈদ আকাশ, মো. বাদল মিয়া। ডিবেট সেক্রেটারি হলেন- শিবাষীস সরকার, ইসরাত জাহান আনিকা, মার্জিয়া সাদেক মেহুলী। আউটরিচ ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হলেন আবদুল্লাহ ও খাদিজা আক্তার। মিডিয়া ও কমিউনিকেশন সেক্রেটারি সাব্বির আহমেদ শাওন ও জারিন তাসনিম রেশমা। অর্থ সম্পাদক নুসরাত জাহান, আমিন নেওয়াজ সিফাত ও মো. আপন মিয়া। অফিস সেক্রেটারি মো. শাহেদ, মোছা. সাদিয়া আকতার ও আন নূর ইবনাত স্নেহা। গ্রাফিকস ও আইটি সেক্রেটারি সৈয়দ শাহাদাত হোসেন জারিফ, তাহমিদ হাসান তামিম ও মো. ইয়াসিন আরাফাত। ইকুইটি অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি নাইমা ফাইরোজ পুস্পিতা ও রিফাত হাসান।
কার্যকরী সদস্যরা হলেন-
তাহেরা জাহান নিফা, আফরিদা ফারহানা আনিকা, মো. মাহমুদুর রহমান, মো. ইমরান হাসান, সাঈদ ইবনে মান্নান, জামিল হোসেন, আদনান সামি, নাইমা জাহান প্রমি, তাবাসসুম জান্নাত মেঘলা, জাবের বিন ওমর, জেরিন তাসনিম, তামান্না আক্তার, ইবনে আবদুল্লাহ, নুসাইবা জান্নাত, মারুফ হাসান হিমেল, আয়হাম ইহতেশাম রেজা আলভী, শ্রাবন্তী পাটোয়ারী, মেহজাবিন আক্তার, নোবায়ের আহমেদ নিশাত এবং মো. আল নোমান।
নব-নির্বাচিত সভাপতি মার্জিয়া নূর অর্ণ বলেন
বিতর্ক কেবল বাক্শিল্প নয়; এটি চিন্তা, যুক্তি ও মূল্যবোধ গঠনের এক অনন্য অনুশীলন। এবং মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, মুক্তচিন্তা ও যুক্তিচর্চার একটি প্রাণবন্ত ক্ষেত্র। এই সংগঠনের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত বোধ করি। এর অগ্রযাত্রা ও সাফল্য অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা, শুভকামনা ও দোয়া কামনা করছি।
সাধারণ সম্পাদক মো. সাজিদ আল হাসান বলেন- আমি বিশ্বাস করি যুক্তি ও ন্যায় পরস্পর সম্পূরক বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠে এবং বিতর্ক সাহায্য করে উভয়ের মাঝে ইস্পাত-দৃঢ় বন্ধন তৈরি করতে। এই দায়িত্ব আমাকে বুদ্ধিবৃত্তিক ভাবে সবল ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে নিজেকে গড়ার প্রেরণা দিবে। মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি দীর্ঘ ২০ বছর ধরে, বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে গৌরবের সাথে তার ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যৎ পথ চলায় সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।