সোমবার ১৫, জুন ২০২৬

সোমবার ১৫, জুন ২০২৬ -- : -- --

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট হাবিপ্রবির

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

প্রতীকী ছবি।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১৩৩ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ বাজেট। এ তালিকায় শীর্ষে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার জন্য ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির জন্য ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির বাজেট অনুমোদন করা হয়েছে। এসব খাতে মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত বাজেটের মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

অনুমোদিত বাজেট অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয় ১৮২ কোটি ৯২ লাখ টাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮৬ কোটি ৬০ লাখ টাকা।

এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৬২ কোটি ৮৭ লাখ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৯ কোটি ৭২ লাখ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৫ কোটি ২০ লাখ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ৮২ কোটি ৮১ লাখ টাকা, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের জন্য ১৪ কোটি ৭৪ লাখ টাকা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ কোটি ৩ লাখ টাকা, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য ৯ কোটি ৭৬ লাখ টাকা, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ কোটি ৬১ লাখ টাকা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জন্য ৯ কোটি ১২ লাখ টাকা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য ২১ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পেয়েছে ১৪৯ কোটি ৩৩ লাখ টাকা। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৮ কোটি ৩৬ লাখ টাকা। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫৪ কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ৪৮ কোটি ৫২ লাখ টাকা, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৩৫ লাখ টাকা, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ ১৯ কোটি ৮৮ লাখ টাকা এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পেয়েছে ৪৮ কোটি ২০ লাখ টাকা।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ১১৫ কোটি ৭২ লাখ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ১২১ কোটি ২৯ লাখ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ১১৮ কোটি ৩৪ লাখ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৮ কোটি ৭৮ লাখ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৮ কোটি ৫৪ লাখ টাকা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৮ কোটি ৭৪ লাখ টাকা এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৭৩ লাখ টাকা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ কোটি ৬৭ লাখ টাকা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬ কোটি ৫০ লাখ টাকা এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭ কোটি ১৮ লাখ টাকা।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জন্য ২৮০ কোটি ৪৭ লাখ টাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জন্য ১১০ কোটি ৪০ লাখ টাকা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) জন্য ৯৬ কোটি ৩২ লাখ টাকা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জন্য ১২৭ কোটি ৪৫ লাখ টাকা এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) জন্য ৯৭ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছে ১০২ কোটি ৮২ লাখ টাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৫২ কোটি ১২ লাখ টাকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১৪২ কোটি ৮৯ লাখ টাকা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৩০ কোটি ৭৫ লাখ টাকা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ১৭ কোটি ৫০ লাখ টাকা, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ১৫ কোটি ৩১ লাখ টাকা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৮৯ কোটি ৮২ লাখ টাকা।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ১৭৯ কোটি ২৫ লাখ টাকা, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ১৩ কোটি ৭৭ লাখ টাকা, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৬৩ লাখ টাকা, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ৮ কোটি ১৭ লাখ টাকা এবং চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ১৩ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ২৭৩ কোটি ৩২ লাখ টাকা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

Link copied!