মঙ্গলবার ০৯, জুন ২০২৬

মঙ্গলবার ০৯, জুন ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ০৯:৫৩ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম মেধা তালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তিনি ভর্তি সংক্রান্ত কাজের যথাযথ ডকুমেন্টেশনের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্নাতক  (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার মেধাতালিকার ভিত্তিতে দুজন শিক্ষার্থীর হাতে ভর্তির আবেদনপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ভর্তি পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Link copied!