সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

রাঙামাটিতে ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন, উন্নত স্বাস্থ্যসেবার আশা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাঙামাটিতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নবনির্মিত এই ২৫০ শয্যার হাসপাতাল ভবন সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জেলার সাধারণ মানুষ মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, সরকার পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যখাত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ, রাঙামাটি পার্বত্য জেলা। এতে সেনাবাহিনী, পুলিশ, জেলা পরিষদ, মেডিকেল কলেজ প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিরা বলেন, এই হাসপাতাল পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করবে।

Link copied!