শুক্রবার ২৬, জুন ২০২৬

শুক্রবার ২৬, জুন ২০২৬ -- : -- --

পবিত্র আশুরা উপলক্ষে খুলনার ৩৫ ইমামবাড়িকে কেসিসির অনুদান প্রদান

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০১:০৪ এএম

সংগৃহীত ছবি

পবিত্র আশুরা উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নগরীর ৩৫টি ইমামবাড়ির প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র আশুরার ইতিহাস সত্য, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত। শোকাবহ এ ঘটনাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় দিবসটি পালন করে থাকে। তিনি পবিত্র আশুরা শান্তিপূর্ণ পরিবেশে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বেদনা-বিধুর এ দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন। পাশাপাশি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও বৃক্ষরোপণ কার্যক্রমে কেসিসির সঙ্গে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। ভবিষ্যতেও সিটি করপোরেশন পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস, কেসিসির সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়ছার ও এইচ এম আবু সালেক, সমাজসেবক মো. আসাদুজ্জামান মুরাদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার এবং লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন ইমামবাড়ির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয় এবং পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Link copied!