বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি ড. আরিফুল, সম্পাদক মুজাহিদুল

বাকৃবি থেকে মো.আবু হানিফ

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম

ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলাম। কৃষি অনুষদের হর্টিকালচার গ্যালারিতে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহীদুল হক, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান এবং ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কাদের খান। এছাড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগর, অধ্যাপক শরীফ আর রাফি, অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন, অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির এবং অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মুমতাহিনা রহমান উশশী, জান্নাতুল ফেরদৌস ঐশী ও উম্মে মরিয়ম। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন জয়ীতা সরকার পূজা ও মাহমুদা মনোয়ার লরিন। সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম দিগন্ত এবং সহ-সাংগঠনিক সম্পাদক প্রিয়াঙ্কা ঘোষ প্রীতি ও মোহাম্মদ আশরাফুল আলম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. সাইমা খুশবু।

এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোছা. নুসরাত জাহান নুসা, নোশিনা ফাইকা ইসলাম, শাহরিয়ার মোবাসসির রাহিক ও মুহতাসিম ফুয়াদ। অফিস কো-অর্ডিনেটর হয়েছেন রিদওয়ানা এইচ. রহমান। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন শিমলা সাহা ও উম্মে হাবিবা নাহিন। ইনফোগ্রাফিক্স ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিহা ইসলাম তানহা, সজীব দেবনাথ অমিত ও এহসানুল কবির আবির। কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ সেক্রেটারি হিসেবে রয়েছেন মোছা. নোওশিন জাহান ও সাদিয়া আক্তার স্নিগ্ধা। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি হয়েছেন তাজরিন হালিম ও আনিকা মাহজাবিন পুষ্পিতা। ফরেইন অ্যাফেয়ার্স ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন জারুরি পাছাই ও বিবেক পাকুয়াল।

Link copied!