বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন চলবে ১২ আগস্ট পর্যন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন চলবে ১২ আগস্ট পর্যন্ত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের মোট ১৬টি ক্যাটাগরির পদে ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২২ জুলাই এবং চলবে আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেওয়া হবে নিম্নোক্ত পদগুলোতে-

  • লাইব্রেরিয়ান (গ্রেড-১৩) -১৫টি পদ
  • লাইব্রেরিয়ান (গ্রেড-১৪) -৮টি পদ
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -১টি পদ
  • হিসাবরক্ষক -২টি পদ
  • ট্রলরুম অ্যাটেনডেন্ট -২৬টি পদ
  • এলডিএ কাম স্টোরকিপার -৪টি পদ
  • অফিস সহকারী কাম স্টোরকিপার -৭টি পদ
  • সহকারী কাম টাইপিস্ট -৪টি পদ
  • অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক -২টি পদ
  • অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর -১১টি পদ
  • ড্রাইভার কাম মেকানিক -১টি পদ
  • সহকারী লাইব্রেরিয়ান -১টি পদ
  • এলডিএ কাম ক্যাশিয়ার -১৬টি পদ
  • অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী -১৭টি পদ
  • অফিস সহায়ক -৭৯টি পদ
  • অফিস সহায়ক বা গার্ডেনার -৩টি পদ

বেতন ও গ্রেড

নিয়োগপ্রাপ্তরা সরকারি জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। সর্বোচ্চ বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) এবং সর্বনিম্ন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন পদ্ধতি

যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

  • ১ থেকে ১৩ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
  • ১৪ থেকে ১৬ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) 

গুরুত্বপূর্ণ সময়সূচি

  • আবেদন শুরু: ২২ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা
  • আবেদনের শেষ সময়: ১২ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা
Link copied!