সোমবার ২০, জুলাই ২০২৬

সোমবার ২০, জুলাই ২০২৬ -- : -- --

বীরগঞ্জে লাউগাছ কাটাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, উত্তেজনা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পূর্ব চাউলিয়া গ্রামে লাউগাছের জাঙ্গি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মো. আব্দুল মালেক জানান, তিনি পূর্ব চাউলিয়া গ্রামের বাসিন্দা এবং চুক্তিভিত্তিক নেওয়া ৯ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসলের আবাদ করে আসছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি খবর পান, তার জমিতে থাকা লাউগাছের জাঙ্গি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে।

তিনি অভিযোগ করেন, বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে হত্যার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন। তার দাবি, জিয়া কুড়িগ্রাম এলাকার এনিক উদ্দিনের ছেলে মো. মজিবুর মাস্টার ইচ্ছাকৃতভাবে লাউগাছের জাঙ্গি কেটে ক্ষতি করেছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে মো. মজিবুর মাস্টার বলেন, সংশ্লিষ্ট জমির প্রকৃত মালিক তিনি। তার দাবি, নিজের জমির দখল নিতে গিয়ে তিনি জাঙ্গি কেটেছেন এবং ভবিষ্যতে ওই জমিতে অন্য কাউকে চাষাবাদ করতে দেবেন না।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Link copied!