বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-পবিপ্রবি এমওইউ

পবিপ্রবি থেকে প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে “উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে পবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসটির পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া।

সভাপতিত্ব করেন পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো। শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ডিন অধ্যাপক ড. ইউকিফলি বলেন, ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচির মাধ্যমে গবেষণা ও একাডেমিক কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ সমঝোতা স্মারকের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

Link copied!