বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ -- : -- --

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই ২০২৬

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ১১:৪৮ পিএম

ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ জুলাই ২০২৬ শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে যথারীতি শুরু হতে যাচ্ছে।

সারাদেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোমোট ২১৬টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৭ হাজার ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ০৭ শত ৯৬ জন পুরুষ এবং ১৯ হাজার ০২ শত ৩৮ জন নারী।

প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, গত ১৭ জুলাই ২০২৬ তারিখের স্থগিত বাংলা ১ম পত্র (HSC 1851) এবং বাংলা ২য় পত্র (HSC 2851) বিষয়ের পরীক্ষারসমূহের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বাউবির ওয়েবসাইট www.bou.ac.bd থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

Link copied!