শনিবার ১৫, আগস্ট ২০২৬

শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --

জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য কোর্স

স্বর্ণক শাহী

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

ডাড দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস। এর অধীনে জার্মানি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তিও দিয়ে থাকে। এটি প্রথম চালু হয় ১৯২৫ সালে।

বিদেশি স্নাতক শিক্ষার্থীদের জন্য গ্রীষ্মকালীন কোর্সে আবেদন চেয়েছে জার্মানি। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) এসব কোর্স জার্মান ভাষা, প্রযুক্তিগত ভাষা ও আঞ্চলিক অধ্যয়ন বিষয়ে জ্ঞান গভীর করার সুযোগ দেবে। প্রতিটি কোর্সের মেয়াদ চার সপ্তাহ। সপ্তাহে সর্বোচ্চ ৫ দিনের এ কোর্সে অন্তত ২৫ ঘণ্টার ক্লাস থাকবে। কোর্সগুলো জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। স্নাতক শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়াশোনা করতে হবে। সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। কোর্সগুলো সম্পূর্ণ জার্মান ভাষায় পড়ানো হবে। কোর্সগুলোয় অনলাইনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। সরাসরি উপস্থিত হয়ে করতে হবে কোর্সগুলো।

সুযোগ–সুবিধা

  • কোর্সের শিক্ষার্থীরা আবাসন সুবিধা পাবেন
  • এককালীন ৪৭৫ ইউরো ভাতা এবং দেশভিত্তিক ভ্রমণ ভাতাও পাবেন শিক্ষার্থীরা
  • ভাতা ও ভ্রমণ ব্যয়ের খরচ সরাসরি শিক্ষার্থীর কাছে পাঠানো হবে না। কোর্স প্রদানকারী প্রতিষ্ঠান তা নগদে বিতরণ করবে শিক্ষার্থীদের ভেতর।

আবেদনের সময় কোন কোর্সে অংশ নিতে চান এবং ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা কী কী, এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনকারীদের বাছাইয়ে অন্যতম মূল মানদণ্ড হলো পূর্ববর্তী একাডেমিক সাফল্য এবং আবেদনকারীর মোটিভেশন লেটার।

আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

Link copied!