শনিবার ১৫, আগস্ট ২০২৬

শনিবার ১৫, আগস্ট ২০২৬ -- : -- --

বিনা খরচে আমেরিকায় মাস্টার্স, আবেদন করুন এখনই

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৯:১১ এএম

প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের প্রায় ১৬০টি দেশের চার হাজারেরও বেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ দেয়।

বর্তমানে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

যেসব সুবিধা মিলবে

ফুলব্রাইট স্কলারশিপপ্রাপ্তরা পাবেন-

  • সম্পূর্ণ টিউশন ফি
  • যাতায়াতের বিমান ভাড়া
  • ভিসা-সংক্রান্ত সহায়তা
  • মাসিক জীবনযাত্রা ভাতা
  • বই ও শিক্ষা-উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা
  • অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা-সংক্রান্ত সুবিধা

কারা অগ্রাধিকার পাবেন

  • বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কর্মরত কনিষ্ঠ শিক্ষক বা অনুষদ সদস্যদের
  • সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের কনিষ্ঠ ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের
  • বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় কর্মরত যোগ্য পেশাজীবীদের

যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে

  • বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন
  • হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স
  • বায়োলজিক্যাল ও ফিজিক্যাল সায়েন্স
  • সোশ্যাল সায়েন্স
  • হিউম্যানিটিজ
  • বিজনেস
  • ইকোনমিকস
  • পাবলিক পলিসি
  • এনভায়রনমেন্টাল সায়েন্স
  • আরবান প্ল্যানিং
  • দ্য আর্টস
  • সাইকোলজি
  • সিকিউরিটি স্টাডিজ

আবেদন করার যোগ্যতা

  • বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
  • আগে কোনো মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করা যাবে না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত থাকা যাবে না।
  • বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া থাকলে আবেদনযোগ্য হবেন না। তবে বাংলাদেশ থেকে মাস্টার্স সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন।
  • নির্বাচিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। টোয়েফেল এ ন্যূনতম ৯০ অথবা আইইএলটিএসে অন্তত ৭.০ স্কোর থাকতে হবে।
  • আবেদন জমা দেওয়ার সময় বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক হতে হবে।

আবেদন করতে যা লাগবে

  • অনলাইনে পূরণ করা আবেদনপত্র
  • উচ্চমাধ্যমিক-পরবর্তী সব প্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ
  • তিনজন রেফারির অনলাইনে জমা দেওয়া সুপারিশপত্র
  • একাডেমিক রেকর্ড-সংক্রান্ত তথ্যফরম
  • টোয়েফেল বা আইইএলটিএসের স্কোর
  • জিআরই বা জিম্যাট স্কোর থাকলে সেটিও সংযুক্ত করা যাবে (বাধ্যতামূলক নয়)

আবেদনের শেষ সময়

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২৭-২৮-এর জন্য আবেদন করা যাবে ১১ জুলাই ২০২৬ পর্যন্ত। বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

আগ্রহীরা নির্ধারিত অনলাইন পোর্টালে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট আবেদন পোর্টালে পাওয়া যাবে। এছাড়া অতিরিক্ত তথ্যের জন্য dhakausexchanges@state.gov ই-মেইলে যোগাযোগ করা যাবে।

তথ্যসূত্র: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তি।

Link copied!