বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রাম সফরে আসছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সমাবেশটি বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম।

সমাবেশকে সামনে রেখে বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন।

সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি জানায়,

"দেশ গড়তে জুলাই জাগরণ" কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম, এমপি, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!