খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) দুটো স্টার্টআপ টিম ‘বাজশিল্ড’ এবং ‘নিওসেভার’ ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুদান লাভ করেছে।গতকাল ১৪ জুলাই (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি বিভাগের অধীনে পরিচালিত ‘ডিইআইইডি’ প্রজেক্টের আওতায় এই অনুদান হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদীয়মান স্টার্টআপ টিম হিসেবে ‘বাজশিল্ড’ মশা নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন করায় এক লক্ষ টাকার অনুদান প্রাপ্ত হয়। টিমের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী নিশাত জাহান নাদিরা। এই উদ্যোগটির সাথে যুক্ত রয়েছেন গণিত ডিসিপ্লিনের ২৩ ব্যাচের শিক্ষার্থী মিফাদুজ্জামান রাতুল।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাব প্রোগ্রামের আরও একটি টিম ‘নিওসেভার’। ডিজিটাল অ্যাম্বুলেন্স ডিসপ্যাচ প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা এই হেলথ-টেক স্টার্টআপও এক লক্ষ টাকার অনুদান লাভ করে। নিওসেভার টিমের পক্ষে অনুদান গ্রহণ করেন প্রতিষ্ঠানের সিইও ধিলন রায়।
তরুণ উদ্যোক্তা হিসেবে দেশের স্বাস্থ্যখাত নিয়ে সম্ভাবনাময় উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর নিকট হতে অনুদানপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই স্টার্টআপ টিম ও টিম মেম্বারদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জি এম আতিকুর রহমান।