বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে নোবিপ্রবিতে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আধুনিক কাতারের স্থপতি ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬, ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

Link copied!