প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আজিজ, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শহিদুজ্জামান সাজু, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক, সদস্য সচিব ইউনুছ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে তিনি যে দূরদর্শী, প্রজ্ঞাপূর্ণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো একজন দেশপ্রেমিক ও প্রাজ্ঞ রাজনীতিকের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের অবদান নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
