বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

ডুয়েটের নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

ফাইল ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবু তৈয়বের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং উপাচার্যের অনুমোদনক্রমে তাকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. আবু তৈয়ব প্রায় চার থেকে পাঁচ মাস আগে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। নতুন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল তার আবেদন অনুমোদন করে অধ্যাপক ড. মোস্তাকুর রহমানকে নতুন রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করেন।

অফিস আদেশ অনুযায়ী, আগামী ১৬ জুলাই ২০২৬ থেকে এ দায়িত্ব কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য দায়িত্বভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

Link copied!