বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

গোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

এদিন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগ পরিদর্শন করে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নবীনদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে। তাদের শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো পাশে থাকবে। তিনি মনোযোগসহকারে পড়াশোনা করে পরিবার ও দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তাঁর দপ্তর সবসময় তাদের জন্য উন্মুক্ত।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের সফল শিক্ষাজীবন কামনা করেন।

Link copied!