বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ -- : -- --

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম

সংগৃহীত ছবি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬-এ দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম 2R.JS। দলের সদস্যরা হলেন ফেরদৌস হাসান রাহিদ, রুকাইয়া সুলতানা, জিহাদুল ইসলাম এবং সানজিদা ইসলাম। এছাড়া পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম দ্য আউটলায়ার্স (The Outliers)। এ দলের সদস্যরা হলেন আব্দুল্লাহ রহমান, সানজিদা ইসলাম এবং রুকাইয়া সুলতানা।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণামুখী সক্ষমতা এবং দলগত নৈপুণ্যের মাধ্যমে নিজ নিজ বিভাগে শীর্ষস্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ অর্জন সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান এবং উদ্ভাবনমুখী শিক্ষার প্রতিফলন। একই সঙ্গে জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনের সফলতা কামনা করা হয়েছে।

Link copied!