রবিবার ২৮, জুন ২০২৬

রবিবার ২৮, জুন ২০২৬ -- : -- --

আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দোয় ব্রোঞ্জ জিতলেন ডুয়েটের হায়দার

রাকিব হাসান,ডুয়েট থেকে

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১০:৩৬ পিএম

ডুয়েট শিক্ষার্থী হায়দার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এর পুরুষদের অনূর্ধ্ব ৭৪ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী হায়দার। 

প্রতিযোগিতায় শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দেন হায়দার। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে তিনি ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জায়গা করে নেন। পদক নির্ধারণী ম্যাচে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বিআরইউআর) প্রতিযোগীকে পরাজিত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি।

হায়দারের এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সাফল্যকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা প্রকাশিত হয়েছে।

ক্রীড়াসংশ্লিষ্টদের মতে, নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফলেই হায়দার এই সাফল্য অর্জন করেছেন। ডুয়েট শিক্ষার্থীদের জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতায় তাঁর এই ব্রোঞ্জ পদক আরও একটি গৌরবোজ্জ্বল সংযোজন।

বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে হায়দার ডুয়েটের সুনাম সমুন্নত রাখবেন।

Link copied!