মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --
সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলার দুই নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়।
সাময়িক অব্যাহতি পাওয়া নেতারা হলেন মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক কামরুল হাসান এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন।
নোটিশে বলা হয়, তাদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে দলের সব ধরনের কার্যক্রম থেকে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের কাছে জমা দিতে বলা হয়েছে।
পৃথক নোটিশ দুটিতে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষর করেন।