রবিবার ২৮, জুন ২০২৬

রবিবার ২৮, জুন ২০২৬ -- : -- --

জাবির সিনেটে বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহালের দাবি অধ্যাপক শামীম কায়সারের

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের নাম পূর্ববর্তী 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল' নামে পুনর্বহালের দাবি জানিয়েছেন সিনেট সদস্য ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. এম. শামীম কায়সার।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে অনুষ্ঠিত ৪৩ তম সিনেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান ।

অধ্যাপক শামীম কায়সার অধিবেশনের সভাপতি ভিসিকে বলেন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল করা যায় কি না, সে বিষয়টি বিবেচনা করবেন। আমি সবাইকে অনুরোধ করব, বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখতে।

এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ খোলার আগে একটি দীর্ঘমেয়াদি একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামী ২০ থেকে ৩০ বছর পর বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চায়, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। পাশাপাশি প্রক্রিয়াগত ত্রুটি দূর করে নতুন বিভাগ চালুর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।

এ সময় তিনি আইআইটি ও আইবিএর অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের নিজস্ব ভবন ও গবেষণা সুবিধা নিশ্চিত এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।

Link copied!