মঙ্গলবার ২১, জুলাই ২০২৬

মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ -- : -- --

এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় মারজানা আক্তার

শাহীন সানি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৮:০৩ পিএম

মারজানা আক্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক শিক্ষার্থী মারজানা। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ইউনাইটেড নেশনস ইয়ং উইমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ ২০২৫ এর জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে মাস্টার্স শুরু করার পরপরই তিনি জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও নিয়মিত ক্লাস, ল্যাব রিসার্চ ও থিসিস চালিয়ে গেছেন তিনি।

গর্ভাবস্থার ষষ্ঠ মাসে তীব্র শ্বাসকষ্টের দরুণ তাঁকে পাঁচদিন আইসিইউতে কাটাতে হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক সপ্তাহের মাথায়ই তিনি থিসিস ডিফেন্ড করেন।

মাস্টার্স শেষে আইইএলটিএস দেওয়ার পরপরই জাতিসংঘের ফেলোশিপ পান তিনি। ১৯৩টি দেশের মধ্য থেকে মাত্র ১০জনকে দেওয়া হয় ফেলোশিপ।

মারজানা আক্তারের এই দীর্ঘ ও কঠিন যাত্রায় শক্তির উৎস ছিলেন তাঁর স্বামী ইউশা আরাফ। গর্ভাবস্থার কঠিন দিনগুলো থেকে শুরু করে গবেষণার প্রতিটি ধাপে মারজানার পাশে ছায়ার মতো ছিলেন তিনি। 

Link copied!