শনিবার ২৭, জুন ২০২৬

শনিবার ২৭, জুন ২০২৬ -- : -- --

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)। তিনি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলামের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সদস্যসচিব তানভীর চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক সাহাজান সিরাজ শিপন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার ও আবু সাঈদ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠিত মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় সাড়ে ৪০০ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিক্ষার্থী অধ্যয়ন করছে। সীমিত সামর্থ্য নিয়ে শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদের পাঠদান ও পরিচর্যা করে আসছেন। তবে বিদ্যালয়টি এখনো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সংসদ সদস্য এবং সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Link copied!