শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:৫৮ এএম

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষা বিষয়ে এমফিল (২ বছর) ও পিএইচডি (৩ বছর) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহ্বান করেছে। উভয় প্রোগ্রামই পূর্ণকালীন গবেষণাভিত্তিক। যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে ৮ জুন ২০২৬ থেকে।

গবেষণার বিষয় অবশ্যই শিক্ষাসংশ্লিষ্ট হতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এক বছরের কোর্সওয়ার্ক, সেমিনার উপস্থাপন এবং অনুমোদিত বিষয়ের ওপর থিসিস/অভিসন্দর্ভ জমা বাধ্যতামূলক। আবেদনকারীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। নির্ধারিতসংখ্যক শিক্ষার্থী ফেলোশিপ পাবেন।

এমফিল প্রোগ্রাম: যোগ্যতা

ক. একাডেমিক ফলাফল (স্কুল ও কলেজ পর্যায়)

এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ ও অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে; অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

খ. স্নাতক ও স্নাতকোত্তর ফলাফল

কলা/সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ

সনাতন পদ্ধতিতে একটিতে কমপক্ষে ৫৫% এবং অন্যটিতে কমপক্ষে ৫০% নম্বর; (ইংরেজি বিভাগের ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০%) অথবা, সিজিপিএ পদ্ধতিতে একটিতে কমপক্ষে ৩.২৫ এবং অন্যটিতে কমপক্ষে ৩.০০ (স্কেল ৪.০০)।

আইন/বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/জীব ও ভূবিজ্ঞান/কৃষি/প্রকৌশল অনুষদ

সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫% নম্বর; অথবা, সিজিপিএ পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৩.২৫ (স্কেল ৪.০০)।

গ. অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন

উপরের শর্ত পূরণ না করলেও আবেদন করা যাবে, যদি থাকে- পাবলিক/ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে ৩ বছরের শিক্ষকতা, অথবা, অনার্স পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে ৩ বছরের শিক্ষকতা, অথবা, স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে ৩ বছরের গবেষণা অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে ন্যূনতম ২টি প্রকাশনা।

তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ৩.০০-এর কম থাকলে আবেদন অযোগ্য হবে। ক ও খ ধারায় এমফিলে ভর্তিকৃতরা পিএইচডিতে স্থানান্তরিত হতে পারবেন না।

পিএইচডি প্রোগ্রাম: যোগ্যতা

ক. এমফিল বিধির ক ও খ ধারার যোগ্যতা পূরণসহ এমফিল/সমমান ডিগ্রি থাকতে হবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীরা সরাসরি প্রাথমিক আবেদন করতে পারবেন।

খ. যাদের এমফিল বিধির নির্ধারিত যোগ্যতা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/সরকারি বৃত্তি/বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ফেলোশিপপ্রাপ্ত, তারাও আবেদন করতে পারবেন।

গ. পাবলিক/ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে ৭ বছরের শিক্ষকতা, অথবা, অনার্স পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে ৭ বছরের শিক্ষকতা, অথবা, স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে ৭ বছরের গবেষণা অভিজ্ঞতা এবং পিয়ার-রিভিউ জার্নালে কমপক্ষে ৩টি প্রকাশনা। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণি বা সিজিপিএ ৩.০০-এর কম থাকলে আবেদনযোগ্য হবেন না।

বিশেষ নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়ের ২ জুন ২০০৯ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ২০০১-২০০৩ সালের এসএসসি এবং ২০০৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও আবেদন করা যাবে।

আবেদনপত্র সংগ্রহ

পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ১,০০০ টাকা (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট অগ্রণী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখায় জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ফরম সংগ্রহের সময়সীমা: ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬।

প্রার্থী সরাসরি উপস্থিত হয়ে অথবা ২০ টাকার ডাকটিকিটসহ স্ব-ঠিকানাযুক্ত খাম ও ব্যাংক ড্রাফট পাঠিয়েও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদন জমা

পূর্ণাঙ্গ আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি এবং দুই কপি ছবি সংযুক্ত করে ৫ জুলাই ২০২৬–এর মধ্যে অফিস সময়ে জমা দিতে হবে।

চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং এমফিলের জন্য ১ বছর ও পিএইচডির জন্য ২ বছরের ছুটির সম্মতিপত্র সংযুক্ত করতে হবে। কোর্সওয়ার্ক চলাকালীন ছুটির অনুমোদনপত্র জমা বাধ্যতামূলক। অসম্পূর্ণ আবেদন বাতিল হবে।

আবেদন যাচাই শেষে যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নোটিশ দেওয়া হবে। পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের তারিখ পরে জানানো হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে- www.ru.ac.bd

Link copied!