শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম

আজ ১২ জুন (শুক্রবার) বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। শিশুশ্রমের ভয়াবহতা তুলে ধরা, শিশুদের অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ শৈশব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

 

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শিশুশ্রমকে লাল কার্ড : শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।

 

দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।

 

শিশুশ্রম নির্মূল, শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত এবং তাদের মৌলিক অধিকার রক্ষায় সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন।

Link copied!