শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

টানা বর্ষণে ফেনীতে রেকর্ড বৃষ্টিপাত

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:২৪ এএম

ছবি: সংগৃহীত

ফেনীতে গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ সময়ে সারা দেশের মধ্যে সর্বাধিক।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে ফেনী আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলেই এই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে শুক্রবার দিনের বেশিরভাগ সময় বৃষ্টি না থাকায় স্বাভাবিক জনজীবনে তেমন ব্যাঘাত ঘটেনি। সন্ধ্যার পর আবার বৃষ্টি শুরু হলে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ ও পথচারীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

মো. মজিবুর রহমান আরও জানান, শনিবারও জেলার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে আগামী কয়েক দিন জুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Link copied!