শনিবার ১৩, জুন ২০২৬

শনিবার ১৩, জুন ২০২৬ -- : -- --

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

ফাইল ছবি

এবার বাজেটে পে-স্কেলের সুখবর পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করেছে সরকার। বেতন বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কমবে বলে আশা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ফলে দুর্নীতি কমবে কি-না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবন যাত্রার মান উন্নয়ন হলেই দুর্নীতি কমবে।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link copied!