শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের ৪ গবেষণাপত্র

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৫:১৪ পিএম

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করা ঢাবির ৩ শিক্ষার্থী। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক সম্মেলন ‘IEEE Electron Devices Technology and Manufacturing Conference (EDTM)’ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী চারটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন আফসানা আনজুম আখি, নাজমুল হাসান নাঈম এবং পিনক চৌধুরী মানিক। তাঁরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে গবেষণাপত্রগুলো উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের গবেষণার বিষয় ছিল Organic FET based ammonia sensing, Negative capacitance CFETs for ultra scaled logic applications, Memristor I–V characteristics with cycle to cycle variability analysis এবং Negative capacitance organic electrochemical transistors for high sensitivity pH sensing।

IEEE Electron Devices Society (EDS) আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ২৩টি দেশের ৭০০ এর বেশি গবেষক, শিক্ষাবিদ ও শিল্প পেশাজীবী অংশ নেন।

সম্মেলনে Intel, Imec, GlobalFoundries, TSMC, Samsung ও Micron এর মতো শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি ডিভাইস প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর উৎপাদনে নিজেদের অগ্রগতি তুলে ধরে। একই সঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি), আইআইটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষণা প্রবন্ধও সম্মেলনে উপস্থাপন করা হয়।

Link copied!