রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০২:২৮ এএম

উত্তরপ্রদেশে-ইমাম-হত্যা

ভারতের উত্তর প্রদেশের বেরিল্লিতে চলন্ত ট্রেন থেকে এক মসজিদের ইমামকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইমামের নাম মাওলানা তৌসিফ রেজা। প্রথমে পুলিশ ধারণা করেছিল, তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে পরে একটি অডিও ক্লিপ সামনে আসার পর ঘটনাটি নতুন মোড় নেয়।

শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম *ইন্ডিয়ান এক্সপ্রেস* জানায়, গত ২৭ এপ্রিল এ ঘটনা ঘটে। পরিবারের প্রকাশ করা ফোন রেকর্ডিংয়ে তৌসিফ রেজাকে বলতে শোনা যায়, ট্রেনের ভেতরে কয়েকজন ব্যক্তি তাঁকে হেনস্তা করছে। এরপরই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরিবারের দাবি, ট্রেনের ভেতরে নির্যাতনের পর তাঁকে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেওয়া হয়। তারা এটিকে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছে। রোববার (৩ মে) এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে পরিবার।

তৌসিফের চাচা বলেন, “আমাদের ধারণা, তৌসিফকে ট্রেনের ভেতর নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।” পুলিশ অডিও ক্লিপটি যাচাই করছে এবং ঘটনার তদন্ত চলছে।

Link copied!