প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:৫৬ এএম
জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিপন সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু সুফিয়ান সরকার শুভ।
শুক্রবার (২২ মে) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহান। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের।
নবনির্বাচিত সভাপতি শিপন সরকার বলেন, “গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন এ জেলা কল্যাণের দায়িত্ব পেয়েছি। সকলকে নিয়ে সম্মিলিত ভাবে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এ সংগঠনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার চেষ্টা করবো।”
সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ বলেন, “ছাত্রকল্যাণ সংগঠন যে উদ্দেশ্যে নিয়ে তৈরী হয়েছে সে উদ্দেশ্য পূরণের যথাযথ চেষ্টা করবো। আমাদের সিনিয়র জুনিয়র যারা আছেন সকলের সহোযোগিতায় জেলার ভাইবোনদের জন্য কল্যাণমূলক কাজ করবো ইনশাআল্লাহ।”
