শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

হাবিপ্রবিতে শহীদ আবরার ফাহাদ হলের দায়িত্বে ড. আবুল কালাম

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৯:৫২ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ আবরার ফাহাদ হলের নতুন হল সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম।

শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক প্রশাসনিক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার হিসেবে দায়িত্ব পালনকারী প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (৩৫ নং আইন)-এর ১১(১২) ধারা অনুযায়ী প্রফেসর ড. আবুল কালামকে নতুন হল সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

হল সুপার হিসেবে দায়িত্বপ্রাপ্তির বিষয়ে প্রফেসর ড. আবুল কালাম বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন আমি তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে মূলত সুশিক্ষা অর্জন করে প্রতিষ্ঠিত হয়ে নিজের, পরিবার ,সমাজ এবং রাষ্ট্রের কল্যাণ সাধণ করার জন্য।আমি শহীদ আবরার ফাহাদ হলকে একটি মডেল ও ঐতিহাসিক হল হিসেবে গড়ে তুলতে চাই।যেখানে শিক্ষার্থীরা নিরাপদে বসবাস করবে এবং পড়াশোনা করে একাডেমিক এবং দক্ষতার উন্নয়ন ঘটাবে।"

Link copied!