শনিবার ২৩, মে ২০২৬

শনিবার ২৩, মে ২০২৬ -- : -- --

হলের জানালা থেকে আমার ভাবনা কতোদূর!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০২:২৮ পিএম

কাজী মো. ইসমাঈল হোসেন

একটা ধোঁয়াটে সন্ধ্যে।তীব্র মাইগ্রেন।আমার হঠাৎই মনে হয়, আমি আমার আমিত্বই পাই না অথচ চারদিকে কতো রাজনীতি,ক্যাচাল আর তকমা বাজী।হটকারিতায় আটকে যাওয়া জীবনের ভাঁজে নিজেকে লুকিয়ে রাখার হাজারো চেষ্টায় ব্যার্থ হই।

সুনসান।জানালা খুলি।কথার দুর্ভিক্ষ বাড়ে।শব্দেরা নাম জপতে থাকে।ভাবি সব ছেড়েছুড়ে পালিয়ে যাবো।ভরা পূর্ণিমার বদলে অমাবস্যায় গৃহত্যাগ।আমার সব শব্দেরা ঘরের দেয়ালে বারি খায়।উড়ে যেতে পারেনা।গলাকাটা পাখির মতোন তড়পে মরতে থাকে আমার ইচ্ছাগুলো।

এখন বড্ড ইচ্ছে হয় দুইটা শুদ্ধ গোলাপ হাতে দাড়িয়ে থাকবো।নিজের সাথেই নিজের ভালোবাসা    বিনিময় করবো। আমার এখন বড্ড ইচ্ছে হয় আমার সামনে দাঁড়িয়ে থাকুক পৃথিবীর সকল সৌন্দর্য।যে সৌন্দর্য দেখে আর কোথাও যাইতে ইচ্ছে করবেনা।অন্তত শব্দের দুর্ভিক্ষ কমতে থাকবে।কিন্তু আমার যেই অমানিশার ঘোরে রয়ে গেছে পাঁচটি বছরের একাডেমি জীবন,এখান থেকে ছেড়ে আমি কোথায় যাবো?

যাপিত জীবন ইচ্ছে আর কল্পনা নিজ গৃহের থেকে দূরত্ব বাড়িয়েছে।তাই তো এখন একদিকে জীবনের আলপনা আঁকি আর অন্যদিকে খোলা জালানার পাশে চোখ বন্ধ করে অতীতে ফিরে যাই।আর নিজেকে সান্ত্বনা দেই।ভাঙ্গা মেঘেরও সৌন্দার্য আছে।আর সেই সৌন্দর্য নিয়ে টিকে থাকার লড়াই। 

মন ভাঙার একটু আভাস। আভাস কাটাতে একটু সময় তো লাগেই।যদিও জরুরি না তাও বললাম আরকি।ছাদের নিচে থেকে মনে পরে বৃষ্টিস্নাত দিনে টিনসেডের টুপটুপ পানির শব্দ।সময় লাগে ভুলে যেতে, আপন ঘরের কথা,চাইলেই কি ভুলে যাওয়া যায়? 

এতো ত্যাগ!একটি স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্খায়। এখান থেকেই আমি স্বপ্ন দেখি আর ভাবি হলের জানালা থেকে আমার ভাবনা কতোদূর?

কাজী মো. ইসমাঈল হোসেন
শিক্ষার্থী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Link copied!