মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান।

আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

উদ্বোধন শেষে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় আরবি বিভাগ ১-০ গোলে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে হারিয়েছে। অন্যদিকে ইসলামিক স্টাডিজ ও মনোবিজ্ঞান বিভাগের খেলায় টাইব্রেকারে জয় পেয়েছে মনোবিজ্ঞান বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০টি এবং ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের দল অংশ নিচ্ছে।

Link copied!