প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১০:১৮ এএম
স্কলারশিপের আওতায় বাংলাদেশের সিভিল সার্ভিসের কর্মকর্তাদের ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স কোর্সে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান। জাপান–আইএমএফ স্কলারশিপ প্রোগ্রাম ফর এশিয়া (জেআইএসপিএ) এর আওতায় এই স্কলারশিপ প্রদান করবে। আবেদনের শেষ সময় আগামী ২০ অক্টোবর ২০২৬।
আবেদনের শর্তসমূহ
এ স্কলারশিপের আওতায় জাপানে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে অংশ নেওয়া যাবে। আগ্রহী কর্মকর্তারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবহিত রেখে কয়েকটি শর্তে অনলাইনে আবেদন করতে পারবেন।
১.আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. কর্মজীবনে আর্থিক, বাণিজ্যিক, ব্যাংকিং, অথবা পরিসংখ্যান–সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
৩. কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
৪. ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
৫. ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৬. পূর্বে বৈদেশিক মাস্টার্স ডিগ্রি অর্জনকারী প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদনকারীকে উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অবশ্যই জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ অনুসরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কোর্সে অংশগ্রহণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে দেখুন।
