মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

‘৬ মাসেও চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার সিদ্ধান্ত নিতে পারছে না সরকার’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১০:২২ এএম

দেবপ্রিয় ভট্টাচার্য

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করতে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মনে করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বিষয়টিকে ঝুলিয়ে রাখলে সমস্যা কমবে না, বরং যত দেরি হবে, পরিস্থিতি তত জটিল হবে বলে মনে করেন তিনি।

 ২৪ আগস্ট ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে সিপিডির আয়োজনে সরকারের ৬ মাসের কার্যক্রমের ওপর অনুষ্ঠিত মিডিয়া সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ৬ মাসেও বেতন-ভাতার সিদ্ধান্ত নিতে পারছে না। কেন পারছে না? একটা বড় বিষয় আছে, আর্থিক সক্ষমতা। চলতি অর্থবছরের রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রা (৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা), তা থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা ঘাটতি হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, অন্তর্বর্তী সরকার বেতন–কাঠামোর যে প্রতিবেদন দিয়ে গেছে, তা মূল্যায়ন করে ভাগে ভাগে বেতন-কাঠামো বাস্তবায়নের একটা সুপারিশ এসেছিল এবং তা সবাই মেনেও নিয়েছিল। এত দেরি না করে শুরুতেই যদি ২০-২৫ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে দিতেন আর সময় প্রার্থনা করতেন, সেটা খুব ভালো হতো। এখন যে জায়গায় নিয়ে আসা হয়েছে, তা ভালো হয়নি।

বিষয়টিকে ঝুলিয়ে রাখলে সমস্যা কমবে না, বরং যত দেরি হবে, পরিস্থিতি তত জটিল হবে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, বেতন-ভাতার সিদ্ধান্ত নিতে দেরি হলে সরকারের অন্যান্য কাজও বিঘ্নিত হবে।

Link copied!