মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

নিজ কন্যাকে হত্যায় বাবার মৃত্যুদন্ড

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নিজের সাড়ে ৩ বছরের কন্যা সন্তানকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। প্রতিবেশীকে ফাঁসাতেই তিনি এই নৃশংস কাজ করেছেন বলে রায়ে উল্লেখ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, শরীফ আলী প্রতিবেশীর সাথে বিরোধের জেরে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে ৩ বছরের কন্যা সন্তান রুনা বেগমকে পরিকল্পিতভাবে হ'ত্যা করেন। পরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন তিনি।

তবে পুলিশের তদন্ত ও আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে শরীফ আলীর সম্পৃক্ততা প্রমাণিত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন।

এই রায়ের মাধ্যমে আদালত সমাজে নৃশংস ও জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন বলে মনে করছেন আইনজীবী ও সচেতন মহল।

 

Link copied!