রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

ব্র্যাকে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পিএম

ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের লক্ষ্যে ‘সিনিয়র অফিসার, এমইএএল (মনিটরিং, ইভাল্যুশন, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড লার্নিং)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীর কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে। পদটির মূল দায়িত্ব হবে মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকিতে সহায়তা করা। পাশাপাশি নির্ভুল ও সময়োপযোগী তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরির মাধ্যমে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়তা প্রদান করা।

যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদন করতে প্রার্থীদের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে এমএস অফিস, ইন্টারনেটভিত্তিক টুলস এবং মোবাইল ডেটা সংগ্রহ প্ল্যাটফর্ম (যেমন ODK বা KoBo) ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।

প্রার্থীদের দেশের যেকোনো এলাকায় ভ্রমণ ও মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

সুযোগ–সুবিধা

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১১ এপ্রিল ২০২৬।

Link copied!