রবিবার ০৫, এপ্রিল ২০২৬

রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --

প্রাইম ব্যাংকে সিনিয়র পিএইচপি ডেভেলপার নিয়োগ, আবেদন ১৫ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম

ফাইল ছবি

বেসরকারি খাতের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র পিএইচপি ডেভেলপার’ পদে দক্ষ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এই পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন ও অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

চাকরিটি পূর্ণকালীন (ফুল টাইম) এবং আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৭ থেকে ৪০ বছর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জানতে প্রার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে বলা হয়েছে।

ব্যাংকিং খাতে আইটি পেশাজীবীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Link copied!